সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আমিনের খুনিরা গ্রেফতার না হলে রবিবার থেকে চট্টগ্রামে হরতাল

আমিনের খুনিরা গ্রেফতার না হলে রবিবার থেকে চট্টগ্রামে হরতাল

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

সীতাকুণ্ড জামায়াত নেতা আমিনুল ইসলাম আমিনের খুনিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শামসুল ইসলাম এমপি। গতকাল বেলা আড়াইটার সময় বাড়বকুণ্ড ঈদগাহ ময়দানে আমিনের জানাযা নামাজের পূর্বে বক্তব্যে তিনি একথা বলেন। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমিনের খুনিদের শনিবারের মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হলে রবিবার থেকে বৃহত্তর চট্টগ্রামে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানাযা পূর্ব সমাবেশে প্রধান অতিথি মাওলানা শামসুল ইসলাম এমপি বলেন, এদেশে শহীদের রক্তের সিঁড়ি বেয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। সীতাকুণ্ডে ৩য় শহীদ হয়েছে আমিনুল ইসলাম। সীতাকুণ্ডে প্রতিটি গ্রামে গ্রামে জামায়াতে ইসলামীর দুর্গ প্রতিষ্ঠা করার মাধ্যমে শহীদ আমিনের খুনের বদলা নেওয়া হবে। তিনি আরও বলেন এ বাকশালী সরকার যুদ্ধাপরাধের ইস্যু দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করতে চায়। জানাযায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান, জামায়াত নেতা মাষ্টার নুরুচ্ছালাম, সীতাকুন্ড বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি, ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কুতুব উদ্দিন শিবলী,উপজেলা আমির শফিকুল মাওলা, সেক্রেটারী মোঃ তাহের, পৌর আমির তৌহিদুল হক চৌধুরী,শিবির সভাপতি মোঃ রাসেল, কমিশনার রায়হানসহ এলাকার সর্বসত্মরের লোকজন। জানাযা নামাযের ইমামতি করেন মাওলানা মুমিনুল হক চৌধুরী। এদিকে নিহতের জায়নাজার পূর্ব ঈদগাহ এলাকায় কয়েকশ পুলিশ, র‌্যাব মোতায়েন করা হয়েছিল। এনিয়ে জানাযাতে অংশগ্রহণকারীরা ভয়ভীতির মাধ্যমে নামাজ শেষ করেন। স্থানীয়রা জানায়, জায়নাজার পূর্বে মাইক ব্যবহার করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আসেত্ম আসেত্ম লোকজন ঈদগাহ মাঠে জড়ো হতে থাকলে পুলিশ তাদের সিদ্ধানত্ম থেকে পিছু হটে। উল্লেখ্য, গত রবিবার রাত ৭টায় কুমিল্লা থেকে জামায়াত নেতা আমিন ডিবি পরিচয়দানকারীদের হাতে আটক হয়। আটকের তিনদিন পর বুধবার সকালে সীতাকুণ্ড থানা থেকে দেড় কিলোমিটার উত্তরে চোখ–মুখ বাধা অবস্থায় গুলিবিদ্ধ তার লাশ পাওয়া যায়। জামায়াত নেতৃবৃন্দ স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে হত্যার জন্য দায়ী করে।

আরও পড়ুন

সর্বশেষ