বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদক্ষিণ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কেউ আওয়ামী লীগকে হারাতে পারবে না। জনমত গড়ে তোলার জন্য শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।South-Awami-JUBO League-2

দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুর্তজা কামাল মুন্সি, তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ বাহাদুর, মো. মাঈনুদ্দিন, চেয়ারম্যান শফিউল আজম শেফু, আবিদ হোসেন, মুরিদুল আলাম মুরাদ, মো. ফরহাদ, বেলাল হোসেন মিঠু, রাজু দাশ হিরু, ইঞ্জিনিয়ার অমর রুদ্র, আবদুল মান্নান রানা, আ স ম ইদ্রিস, চেয়ারম্যান ওসমান আলী, আ ন ম সেলিম, মো. হারেছ, মুছা তসলিম, মাস্টার লিটন, নুরুল আলম সিদ্দিকী, রফিকুল আলম, মো. সেলিম উদ্দিন,মো: লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ