শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইবিএল ও রেনাটা কো-ব্র্যান্ড পেরোল কার্ড উদ্বোধন

ইবিএল ও রেনাটা কো-ব্র্যান্ড পেরোল কার্ড উদ্বোধন

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং রেনাটা লিমিটেড একটি কো-ব্র্যান্ড পেরোল  কার্ড চালু করেছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক দশকের সফল পার্টনারশিপের উদযাপন উপলক্ষে বিশেষ এ কার্ডের উদ্বোধন করা হয়। এখন থেকে রেনাটার এমপ্লয়ীরা এই কার্ডটির মাধ্যমে যে কোন সময় দেশের ভেতরে রিটেইল কেনাকাটা ও অনলাইন পেমেন্ট  করতে পারবেন। ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের বিভিন্ন সুবিধাও পাবেন কার্ডধারীরা। ইস্টার্ণ ব্যাংকের এই অ্যাপটি ঝামেলাহীন লেনদেনের ক্ষেত্রে একটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন হিসেবে পরিচিত।EBL- rental

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, এবং রেনাটার সিইও ও এমডি সৈয়দ এস. কায়সার কবীর গত ৩০ আগস্ট রেনাটা প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ড পেরোল  কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেনাটা’র সিএফও মুস্তাফা আলীম আওলাদ; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক  এবং করপোরেট বিজনেস-ঢাকা প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী;  উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই  ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, রিটেইল ও এসএমই ব্যাংকিং বিজনেস প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং রিলেশনশীপ ইউনিট প্রধান-কর্পোরেট ব্যাংকিং প্রধান মোঃ ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ