শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ “ভরসার নতুন জানালা” এর আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায়, চট্টগ্রামের আনোয়ারাতে ইউসিবি আনোয়ারা শাখার তত্বাবধানে, ১,০০০ বৃক্ষ রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন ইউসিবি পিএলসি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত নেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী’র কনিষ্ঠ সন্তান ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী।

FB_IMG_1688966010010অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা শাখার ব্যবস্থাপক  মুঃ জসীম উদ্দিন, বটতলী শাখার ব্যবস্থাপক এরশাদুজ্জামান চৌধুরী, কর্ণফুলী শাখার ব্যবস্থাপক মোঃ জসীম উদ্দিন আমজাদী, শান্তির হাট শাখার ব্যবস্থাপক জনাব আলী মোঃ শওকত আলম, চাতুরী শাখার ব্যবস্থাপক তৌফিকুর রহমান, পটিয়া শাখার  ব্যবস্থাপক এ্যাপোলো বিশ্বাস, চন্দনাইশ শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ; ইউসিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা।

আরও পড়ুন

সর্বশেষ