রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নিরাপত্তার নামে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং জনসম্পৃক্ততার মধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (০৪ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে বাহিনীটির সদর দফতরে বিশেষ দরবার হলে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনসংযোগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।



