শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ট্রেনের দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে মেরামত শেষে বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়। এতে কেউ হতাহত হননি বলে জানান সংশ্লিষ্টরা।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনের দিকের ওই দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে ট্রেনটি ঢাকা দিকে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ  জানান, ট্রেনের দুই বগির মাঝখানের যন্ত্র ভেঙে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়।
আরও পড়ুন

সর্বশেষ