স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘনঘন আগুন লাগছে। এ নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠেছে যে, শেষরাতেই কেন আগুন লাগছে। ১৬ এপ্রিল তেজগাঁও বাজার কলোনির নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন তিনি।




