বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপহামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না: মোশাররফ

হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না। মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোশাররফ বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে সরকার। তারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ