আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে এবার আওয়ামী লীগের কমিটির আকার বাড়ছে না। ৮১ সদস্য বিশিষ্ট কমিটিই থাকছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আওয়ামী লীগের আকার বা পরিধি বাড়ার বিষয়ে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের এই উদ্যোগগুলো সংগঠনকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত করবে। বাংলাদেশে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী দল। এই সম্মেলনের মাধ্যমে দল আরও বেশি আধুনিক হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান কমিটি যেটা আছে, আমার মনে হয় সেটাই যথেষ্ট। এ বিষয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, আরও আলোচনা আসবে। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা জেলা, উপজেলা পর্যায়ে চিঠি দিয়ে কমিটির বিষয়ে তাদের মতামত আহ্বান করব।




