বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউনুছ দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।  মঙ্গলবার (১ নভেম্বর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সোমবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ইউনুস মাগুরা সদরের খন্দকার ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ইউনুছ আলী বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-২। ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।  ওই ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে গত ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার আসামিদের ২১ জনের মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গ্রেফতার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও দীর্ঘদিন পলাতক থাকে। পরে ২০১৭ সালে হাইকোর্ট ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছ আলীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।

আরও পড়ুন

সর্বশেষ