বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪টা

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪টা

শীত আসায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এভাবে অফিস সময়সূচি চলবে। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এভাবে অফিস সময়সূচি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস সময়সূচি হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ