রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউনিয়ন ব্যাংক এবং কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন এর মধ্যে সমঝোতা চুক্তি

ইউনিয়ন ব্যাংক এবং কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন এর মধ্যে সমঝোতা চুক্তি

শরীআহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে অনলাইন গ্যাস বিল গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় গ্রাহকগণ ইউনিয়ন ব্যাংকের সকল শাখা, উপশাখা ও আই ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এর মাধ্যমে কর্ণফুলী গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন।Union-Bank KG

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী এবং কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদ এর উপস্থিতিতে চুক্তি বিনিময় করেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম ও কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানী সচিব মোঃ ফিরোজ খান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ