রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপতৃতীয় শীতলক্ষ্যা সেতু: ঢাকার বাইরে দিয়ে চট্টগ্রামে যাতায়াত করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠী

তৃতীয় শীতলক্ষ্যা সেতু: ঢাকার বাইরে দিয়ে চট্টগ্রামে যাতায়াত করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠী

শীতলক্ষ্যা নদীর ওপরে নির্মিত ‘তৃতীয় শীতলক্ষ্যা সেতু’ দেশের ১৮টি জেলাকে সরাসরি চট্টগ্রামের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে। অর্থাৎ ঢাকায় প্রবেশ না করেই চট্টগ্রামে যাতায়াত করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠী। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীতলক্ষ্যায় নির্মিত তৃতীয় এ সেতুর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরের সদর উপজেলা ও বন্দর উপজেলার মধ্যেও সংযোগ তৈরি হচ্ছে। এই সেতুতে সংযুক্ত হচ্ছে দেশের ১৮টি জেলা। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু দিয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলসহ ৮ জেলার বাসিন্দারা। সংযুক্ত জেলাগুলো হলো- নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, পদ্মা সেতু দিয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই চট্টগ্রাম যাতায়াত করতে পারবেন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলসহ ৮ জেলার বাসিন্দারা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ও যাত্রীরা বর্তমানে যাত্রাবাড়ী-পোস্তগোলা ব্রিজ হয়ে অথবা চাষাঢ়া-সাইনবোর্ড রুটে চট্টগ্রামে যান। এখন শীতলক্ষ্যা সেতু দিয়ে যানজট এড়িয়ে সহজে চট্টগ্রাম যেতে পারবেন। প্রকল্পটি ২০১০ সালে একনেকে অনুমোদন পায়। নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ২৮ জানুয়ারি।

আরও পড়ুন

সর্বশেষ