ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্দলীয় সরকার ১৮ দলীয় জোট ও জনগনের দাবি। আর সরকার যদি এ দাবি না মানে তাহলে অতল গহ্বরে তলিয়ে যাবে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ককটেল বিস্ফোরণের পর উক্ত এলাকায় নিয়োজিত প্রশাসনকে যথাসময়ে যোগাযোগ করে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন রিজভী। বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বোমা হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষিদের শাস্তি দাবি করেন তিনি। তিনি বলেন, বোমা হামলা দমনে সরকারের শৈথিল্যতা দেখে মনে হয় এ ধরনের কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানা উল্লাহ মিয়া, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।




