শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচন : অর্থমন্ত্রী

জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচন : অর্থমন্ত্রী

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‌নির্বাচনের জন্য ৪৫ দিন লাগবে বলে নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। আমি এর সঙ্গে আরো ৫ দিন যোগ করে ৫০ দিন ধরে বলি ওই সময়ে সরকারের কার্যকরী ক্ষমতা কমে যাবে।

পে কমিশনের ব্যাপারে মুহিত বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে কমিশন এবং পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করা হবে। পে কমিশনের চেয়ারম্যান-ই পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান হবেন। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনকে ছয় মাস সময় দেয়া হবে বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে বেতন বৈষম্য সমন্বয় করে বেতন সংক্রান্ত সুপারিশ করার জন্য।’  এছাড়া একই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামো গঠন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ