রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পদ্মা ব্যাংকের এমডি ও ব্যবসায়ীসহ ১১ জনের নামে মামলা দুদকের

পদ্মা ব্যাংকের এমডি ও ব্যবসায়ীসহ ১১ জনের নামে মামলা দুদকের

চট্টগ্রামে ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সোমবার (২৯ আগস্ট) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. এনামুল হক। সোমবার (২৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১ মামলাটি দায়ের করে। জানা গেছে, দন্ডবিধির ৪০৯/৪২০/ ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামি (১) ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), (২) শওকত ওসমান চৌধুরী, সাবেক এসভিপি, পদ্মা ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম, (৩) মো. আনোয়ার হোসেন, সাবেক এসইও অ্যান্ড ম্যানেজার (অপারেশন), খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম, পদ্মা ব্যাংক লিমিটেড, (৪) মো. ছগীর চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, এস.বি অটো ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চট্টগ্রাম, (৫) মো. আবু আলম, প্রোপ্রাইটার: মেসার্স আলম এন্টারপ্রাইজ, চট্টগ্রাম (৬) পারভীন আক্তার, স্বামী: মো. আবু আলম, চট্টগ্রাম (৭) মো. মাজেদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল সার্চে বাংলাদেশ লিমিটেড, (৮) ফয়সাল আহসান চৌধুরী, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে- ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), পদ্মা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, গুলশান, ঢাকা (৯) এ.কে.এম শামীম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লি:), প্রধান কার্যালয়, গুলশান, ঢাকা (১০) চৌধুরী মোস্তাক আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লিঃ), প্রধান কার্যালয়, গুলশান, ঢাকা (১১) ড. আতাহার উদ্দিন, পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড), প্রধান কার্যালয়, গুলশান, বনানী, ঢাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলন করে ওই দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি করা হয়।  দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়- ১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ