মোঃ আফজাল করিম সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রবিবার যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ব্যাংক ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৪ আগস্ট ২০২২ তারিখের পত্র অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মতরপ্রেক্ষিতে তিনি সোনালী ব্যাংকে সিইও এন্ড এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হন। সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেনে দায়িত্ব পালন করেন।
বিএইচবিএফসি-এ যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক-এ উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানগণের মধ্য হতে ২০২১-২০২২ অর্থবছরে মন্ত্রণালয় কর্তৃক তাঁকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।




