রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদেশকে ধ্বংসের নীল নকশা কারীদের প্রতিহত করা হবে : হানিফ

দেশকে ধ্বংসের নীল নকশা কারীদের প্রতিহত করা হবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যকলাপ ও দেশ ধ্বংস করতে যে অপতৎপরতার নীল নকশা করা হচ্ছে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। যাতে করে বাংলাদেশের দোসর পাকিস্তানের ইশারায় এ সোনার দেশকে আর যেন ধ্বংস করতে না পারে। দেশে দৃশ্যমান ও চলমান উন্নয়ন যজ্ঞের ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। না হয় এদেশ আবারো পিছনে চলে যাবে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।Hanif ctg

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

মাহবুবউল আলম হানিফ আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর জন্য নিজের আত্মত্যাগ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন দেখেছিল তা  বাস্তবায়নে  সবাইকে নিরলস ভাবে কাজ করতে হবে। তাই আগামীর সুষ্ঠু নির্বাচন সম্পাদনে ইসির সাংবিধানিক নিয়মে যা যা করার দরকার তা তা এ সরকার গ্রহণ করবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ