শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে২০২৩ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

২০২৩ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৩ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছে। একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। সোমবার (১৮ জুলাই) বিষয়টি প্রচারে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরেরমতো ২০২৩ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত-মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে বলা হয়, এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয়-বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক, একুশে পদকপ্রাপ্তদের আগামী ৩১ অক্টোবর তারিখ সোমবারের মধ্যে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ