শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ছোট বোনকে নিয়ে দাদা-দাদির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছোট বোনকে নিয়ে দাদা-দাদির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দাদি শেখ সায়েরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

পরে তিনি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দাদা শেখ লুৎফর রহমান ও দাদী শেখ সায়েরা খাতুনের কবর জিয়ারত করে দোয়া-মোনাজাত করেন।

১৯৭৪ সালের ৩১ মে জাতির পিতা বঙ্গবন্ধুর মা সায়েরা খাতুন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ