শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন শুরু

চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন শুরু

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর ত্রি- বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩০ মে) বেলা ১২টায় নগরের পাঁচলাইশ এলাকার একটি কনভেনশন সেন্টারে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনে চট্টগ্রাম মহানগর ও আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগরে আয়োজিত যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান খান নিখিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ মো. আফছারুল আমীন, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. আবদুল লতিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক আদিত্য নন্দী, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান, সহ-সম্পাদক মো. নাসির উদ্দীন মিন্টু, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মো. মইনুল ইসলাম মামুন, মুনায়েম খান, মো. নিয়াজ মোর্শেদ এলিট, এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, ড. সুবোধ দেবনাথ, মো. জসিম উদ্দিন রাজিব ও রেজাউল করিম বাপ্পী উপস্থিত আছেন।

সম্মেলনের সভাপতিত্ব করছেন নগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

আরও পড়ুন

সর্বশেষ