সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর চট্টগ্রাম অঞ্চলের ‘‘বিজনেস পারফরমেন্স রিভিউ মিটিং’’ গত ২৮ মে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, ইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ তৌহিদ হোসেন এবং এসভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ মিজানুল কবির। চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজারবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।




