ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রসারে উপমহাদেশের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নামে বোয়ালখালী জৈষ্ঠপুরা ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) সুন্নী নুরানী এবতেদায়ী মাদ্রাসার ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন ২৪ জমাদিউস সানি ১৪৪৩ হিজরী,১৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ , ২৮ জানুয়ারী ২০২২ রোজ শুক্রবার বিকাল ৪ ঘঠিকায় বোয়ালখালী পূর্ব জৈষ্ঠপুরা উত্তর ফতেয়ারখীল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি , আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মোজাহেদে আহলে সুন্নাত পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।মাদ্রাসার ভূমিদাতা হাজী বজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সিনিয়র সহ সভাপতি দরবার এ বেতাগী আস্তানা শরীফে মেঝ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবুশাহ , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, প্রবীণ শিক্ষক মাওলানা মাহফুজুল হক আলকাদেরী ,ছোট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ,শাহজাদা বদরুর রহমান জিলি, বেতাগী আনজুমানে রহমানিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী,মুহাম্মদ হারুন,ডাঃ মোহাম্মদ ইউছুফ,মোহাম্মদ গাজু,মোহাম্মদ সোলায়মান, আবদুস সত্তার সওদাগর,আব্দুশ শুকুর ,কালু সওদাগর,রাজা মিয়া সওদাগর,মাওলানা খাইরুল আমিন,মোরশেদুল আলম, আসিফুল ইসলাম সুমন,রবিউল ইসলাম,মীর আহমদ,ফোরকান ও এলাকার জনসাধারণ। ফতেয়ারখীল এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দরবার এ বেতাগী আস্তানা শরীফ ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সার্বিক পরিচালনায় এই প্রতিষ্ঠান পরিচালিত হবে । একই সময়ে খলিফাতুর রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আমিরুল মু’মেনীন হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লাহু আনহু’র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এতে আখেরী মোনাজাত করেন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।





