শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
১২ মে, ২০২১ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৩ টাকা।
আগের হিসাব বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ০.৬৬ টাকা। সে হিসেবে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.২৭ টাকা বা ৪১ শতাংশ।২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস ছিল ৩২.৩৮ টাকা।




