রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা

৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা

আগামী ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজই  প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্তের কথা শনিবার গণমাধ্যমকে জানান ওবায়দুল কাদের। এরআগে করোনা ঠেকাতে ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার।

গত কয়েক দিন ধরেই প্রতিদিন ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। শুক্রবার একদিনে শনাক্ত হয় ৬ হাজার ৮শ ৩০ জন। একইদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৫০ জন।

আরও পড়ুন

সর্বশেষ