বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপআগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন নিক্সন চৌধুরীর

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন নিক্সন চৌধুরীর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ১৮ অক্টোবর বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালত আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক।

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। ইসির পক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগ আনা হয় মামলায়।

আরও পড়ুন

সর্বশেষ