ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তফসিল ঘোষণা করে এসব কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের দিন নির্ধারণ করা হয়। সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
ঢাকা-৫ উপনির্বাচন: প্রতীক পেলেন পাঁচ প্রার্থী
এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলামকে নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীক পান। এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়েছে।




