ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ দিন পর্যন্ত সংসদ চালাতে সাংবিধানিকভাবে কোন বাধা নেই। সংবিধানে বলা আছে, সংসদের একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের ফারাক যেনো ৬০ দিনের বেশি না হয়। আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।




