রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের লাইফ লাইনের বেহাল দশা, যন্ত্রণায় নগরবাসী

চট্টগ্রামের লাইফ লাইনের বেহাল দশা, যন্ত্রণায় নগরবাসী

চট্টগ্রাম নগরীর লাইফ লাইন বলে পরিচিত পোর্ট কানেক্টিং সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষকে প্রতিদিন যন্ত্রণা পোহাতে হচ্ছে। বন্দরের আমদানি-রপ্তানির পণ্য পরিবহনের অন্যতম সড়ক হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সাথে দুর্ভোগের সীমা নেই গাড়ি চালকদেরও।  সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক জানান, নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ করা হবে। চার বছরেও চট্টগ্রামবাসীর দুঃখ হয়ে থাকা পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া এই সড়কটি দিয়ে বন্দর থেকে প্রতিদিন অন্তত ১০ হাজার পণ্যবাহী গাড়ি সারাদেশে যাতায়াত করে। এছাড়া এই সড়ক দিয়ে আশপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করে কয়েক লাখ মানুষ।

এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে নগরবাসীকে। দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ী চালকদেরও। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার সাধারণ মানুষকে। সড়কের বেহাল অবস্থায় লোকসানের মুখে পোর্ট কানেক্টিং এলাকার ব্যবসায়ীরাও। একজন বলেন, ‘একটু বৃষ্টি হলেই পানি নামতে পারে না। আর দোকানপাট ময়লা পানিতে ডুবে যায়।

আরও পড়ুন

সর্বশেষ