রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএনপির-জামায়তের আশ্রয়-প্রশ্নয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করেছিল : তথ্যমন্ত্রী

বিএনপির-জামায়তের আশ্রয়-প্রশ্নয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করেছিল : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির-জামায়তের আশ্রয়-প্রশ্নয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করেছিল, জঙ্গিরা শক্তিশালী হয়েছিল। জঙ্গিরা সেই শক্তি প্রদর্শন করার লক্ষেই ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ের কারণে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না।

১৭ আগস্ট সকালে নগরীর ফয়েজ লেক এলাকার বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার তখন ক্ষমতাথাকালীন ২০০৫ সালের একযোগে দেশের ৬৩ জেলায় একযোগে ৫শ’র বেশি জায়গায় বোমা হামলা চালানো হয়েছিল। তাদের দোসররা বিএনপির জোটের মধ্যে আছে। যারা স্লোগান দেয়, আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান। তারা কিন্তু ২২ দলীয় ঐক্যজোটের মধ্যেই আছে।

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় যদি জঙ্গিদের না থাকতো তাহলে পুরোপুরি জঙ্গি নির্মূল করা সম্ভব হতো মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, যখন কোন জঙ্গিকে গ্রেপ্তার করা হতো তখন বেগম খালেদা জিয়া এমন কথাও বলেছিলেন, ‘কিছু লোককে ধরে এনে আটকে রাখা হয়, যখন চুল-দাঁড়ি লম্বা হয়, তখন তাদেরকে জঙ্গি বলা হয়।’ এই ধরনের দায়িত্বহীন কথাও তিনি বলেছেন। এভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় বিএনপি-জামায়াত দিচ্ছে, তাদের দোসররা দিচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই জঙ্গি দমন করার ক্ষেত্রে অনেক দেশের চেয়ে অনেক বেষি সফলতা দেখাতে সক্ষম হয়েছে। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি, সেই দাবি আমরা করবো না। তবে জঙ্গি দমন করা সম্ভবপর হয়েছে। জঙ্গি নির্মূল করাও সম্ভব হতো যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিতো।

দেশে করোনা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, হাসপাতালে শয্যা পাওয়া যাবে না- এ ধরনের অনেক আশংকার কথা বিশেষজ্ঞরা বলেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যতটুকু সম্ভব করোনাভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সেটিকে অনেকটা নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ