রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। এই রদবদলের ফলে প্রত্যেক ওয়ার্ড সচিব তার বর্তমান কর্মস্থলের বদলে নতুন ওয়ার্ডে যোগ দেবেন। নতুন এই আদেশ নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়াবে বলে মনে করছেন অনেকে।

১৭ আগস্ট ওয়ার্ড সচিবদের এই রদবদলের বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। এর ফলে কোন ওয়ার্ড সচিবই তার আগের কর্মস্থলে থাকবেন না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি সাধারণ ওয়ার্ড ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে আরও ১৪টি।

চসিক সূত্রে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি ওয়ার্ডের সচিবদের মধ্যে অদলবদল করেই এই রদবদলের আদেশ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে সূত্র জানিয়েছে, নতুন এই আদেশের ফলে ৭ নম্বর ওয়ার্ডের সচিব ৮ নম্বর ওয়ার্ডে এবং ৮ নম্বর ওয়ার্ডের সচিব যাবেন ৭ নম্বর ওয়ার্ডে।

হঠাৎ করে এই রদবদলে ওয়ার্ড সচিবরা নতুন কর্মস্থলে গিয়ে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।

চসিকের সাবেক একজন কাউন্সিলর বলেন, ‘এটা বেশ কঠিন একটা কাজ হবে। কারণ এমনিতেই কাউন্সিলর নেই। এক্ষেত্রে সেবা প্রদানে ওয়ার্ড সচিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যেহেতু তারা অনেকদিন ধরে একটা এলাকায় কাজ করছিলেন, সেহেতু ওসব এলাকায় তাদের যে জানাশোনা আর অভিজ্ঞতা তা কাজে লাগিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেত। এখন এই রদবদলের ফলে সেই পথটাও বন্ধ হলো। নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।

তবে এই বক্তব্যের সাথে একমত নন চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা। তিনি বলেন, ‘অভিজ্ঞতার কথা কেন আসছে? এখানে সবাই তো অভিজ্ঞ। শুধু কাজের ক্ষেত্র বদল হয়েছে। তাছাড়া যেসব সমস্যা হতে পারে বলে বলছেন, আমাদের এরকমটা মনে হয় না।

আরও পড়ুন

সর্বশেষ