শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ২৯২৮

দেশে আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ২৯২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৬৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে দুই হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট দুই লাখ সাত হাজার ৪৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন। ২০ জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের মোট ৮০টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৩২৯টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৯১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ। গেল ২৪ ঘণ্টা আক্রান্ত শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ