শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনৌ বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ শাহীন ইকবালকে

নৌ বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ শাহীন ইকবালকে

রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক নৌ বাহিনীর নতুন প্রধান হিসেবে মোহাম্মদ শাহীন ইকবালকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নৌ-প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৮ জুলাই আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে মোহাম্মদ শাহীন ইকবাল স্যার নৌ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ