রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, “আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ছিলেন একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তার মৃত্যু দেশের সিভিল সার্ভিসের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে।”

ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

সর্বশেষ