করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউন রয়েছে দেশ এবং বিশ্বের অনেক স্হানে। লকডাউনের ফলে ঘরে থাকা হাটহাজারী উপজেলার প্রবাসী পরিবারের খোঁজ নিয়ে নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে ভালোবাসা উপহার প্রেরণ করছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক বোর্ড সদস্য আলহাজ্ব ইউনূস গণি চৌধুরীর অনুসারী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা গাজী মোঃ ইফতেখার হোসেন ইমু। পবিত্র মাহে রমজানে এই ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসী পরিবারের মাঝে ভালোবাসার উপহার পৌঁছে দিচ্ছেন তিনি।
এ ব্যাপারে উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন ইমু’র সাথে আলাপকালে তিনি জানান, প্রবাসীদের রেমিট্যান্স এর মাধ্যমে দেশের অর্থনীতি বড় উন্নয়ন সাধিত হয় সে প্রবাসী পরিবারের জন্য কিছু করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে আলহাজ্ব ইউনূস গণি চৌধুরীর নির্দেশে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় সে লক্ষ্যে মানুষের ঘরে ঘরে ভালোবাসার উপহার প্রেরণ করছি।
এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন ইমু করোনা ভাইরাসের জন্য মানুষের সচেতনতা সৃষ্টিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।




