শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফটিকছড়িতে খালে পড়ে কলেজ ছাত্র নিহত

ফটিকছড়িতে খালে পড়ে কলেজ ছাত্র নিহত

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে পড়ে মুহাম্মদ হান্নান (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হান্নান পশ্চিম সুন্দরপুর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে এবং ফটিকছড়ি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

জানা গেছে, উপজেলার পশ্চিম সুন্দরপুর গ্রামের ধুরুং খালের স্লুইচ গেটের পাশে সকাল সাড়ে নয়টার দিকে সহপাঠিদের নিয়ে ফুটবল খেলার সময় হঠাৎ পা পিছলে হান্নান খালে পড়ে ডুবে যান। ব্যাপারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামকে অবহিত করা হলে তিনি ফটিকছড়ি দমকল বাহিনীকে খবর দেন। পরে চট্টগ্রাম শহর থেকে ডুবুরির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে খাল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে নিহতের পরিবার আবেদন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ