বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপউচ্ছেদ করতেই রূপনগর বস্তিতে আগুন লাগানো হয়েছে : মির্জা ফখরুল

উচ্ছেদ করতেই রূপনগর বস্তিতে আগুন লাগানো হয়েছে : মির্জা ফখরুল

ক্ষমতাসীনদের প্রশ্রয়ে এবং বসব্সকারীদের উচ্ছেদ করতেই রূপনগর বস্তিতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটি প্রভাবশালী মহল ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে তারা এখানে বিভিন্ন রকমের প্লট নির্মাণ করতে চায় বা হাউজিং নির্মাণ করতে চায়। আজ (১১ মার্চ) দুপুরে আগুনে পুড়ে যাওয়া রূপনগর বস্তি পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখানকার মানুষের অভিযোগ ফায়ার সার্ভিস এসেছেও এক ঘণ্টা, দেড় ঘণ্টা পরে। তারা এসেছিল নাকি পানি ছাড়াই। এ ধরনের ঘটনায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আস্থা একেবারেই চলে যায়। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যারা দুর্বল, যারা বস্তিতে বাস করেন। তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ