এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারিকে তাৎক্ষনিক বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে আদেশ প্রদান করেন।
আজ ভূমি মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপন দ্বারা আদেশ জারি করার মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এর মধ্যে ৪ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, ৭ জন কানুনগো, ১৯ জন সার্ভেয়ার রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে “বর্ণিত কর্মকর্তাগণ আগামী ০৫/০৩/২০২০ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ০৫/০৩/২০২০ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।”
এছাড়াও, পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দাখিলের জন্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে।




