শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপমুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৩ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। ডিবি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, রোববার ভিপি নুরুল হককে ডাকসু ভবনে তার কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ভিপি নুরসহ আহতদের অভিযোগ– ছাত্রলীগ এ হামলায় সরাসরি অংশ নেয়। এ সময় নুরের সঙ্গে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ