সিঙ্গাপুরে চিকিৎসারত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি।
ভূমিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, চট্টলার কৃতিসন্তান মেজর জেনারেল জয়নাল আবেদীন অত্যন্ত সৎ, বিনয়ী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
জনাব সাইফুজ্জামান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী



