শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপমঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম-৮ আসনের তিন বারের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর পৃথক বার্তা তারা এ শোক জানান। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম মইন উদ্দিন খান বাদল সংসদের বিভিন্ন কমিটিসহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতামত দিয়ে সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।  রাষ্ট্রপতি মরহুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনিস্টিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।

মঈন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি এবং নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ