রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তামাশা দেখতে এসেছি : হুম্মাম

তামাশা দেখতে এসেছি : হুম্মাম

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় শুনতে এসে তাঁর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রায় সম্পর্কে তিনি আগেই জেনেছেন। এখন ট্রাইব্যুনালে এসেছেন স্রেফ তামাশা দেখতে।  মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বিচারপতি একেএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা শুরু হয়। এর আগে ট্রাইব্যুনালের বাইরে হুম্মাম সাংবাদিকদের বলেন, “রায় গতকালই পইড়া ফালাইছি। আজ তামশা দ্যাখতে ট্রাইব্যুনালে আইছি।”

রায় আগে কীভাবে পড়লেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকার এই ছোট ছেলে, “জাস্টিস কনসার্ন ডট অর্গ নামে একটা ওয়েবসাইটে।”  একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এই সংসদ সদস্যের বিরুদ্ধে।  বাবার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে হুম্মাম পাল্টা প্রশ্ন করেন, “আইজ পর্যন্ত দ্যাখছেন মুখ বন্ধ কইরা থাকতে?” রায় দেখতে কে কে এসেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফুল গুষ্টিসুদ্ধা চইলা আইছি”

সালাউদ্দিন কাদেরের বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও মেয়ে ফারজিন কাদের চৌধুরীও এ সময় তার পাশে ছিলেন।এক পর্যায়ে হুম্মাম কাদের সাংবাদিকদের বলেন, “আমার বাবারে তো সাকা বানাইছেন, আমারে আবার হুকা বানাইয়েন না।”

আরও পড়ুন

সর্বশেষ