ফরিদপুরের ধুলদী এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ২৪ আগস্ট দুপুর দুইটার দিকে কমফোর্ট হাইওয়ের ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




