জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা চৌধুরীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়পত্র বাছাই শেষে রোববার (২৮ জুলাই) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। গত ৯ জুলাই রুশেমা বেগম মারা গেলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই অবস্থায় ১৮ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ছিল ২৫ জুলাই (বৃহস্পতিবার), বাছাই ২৮ জুলাই (রোববার)। আর প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট (বৃহস্পতিবার) এবং ভোট ১৮ আগস্ট (রোববার)। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, সালমা চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার না করলে ১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী।
সালমা চৌধুরীর মনোনয়নপত্র বৈধ




