শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ এক আস্থার নামঃ বিডা

বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ এক আস্থার নামঃ বিডা

28.07.00২৮ জুলাই সৌদি আরবের এক  প্রতিনিধি দল আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। সৌদি আরব ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস এর সভাপতি মোহাম্মদ এন হিজির নেতৃত্বে প্রতিনিধিদল  বিডা-এর নির্বাহী চেয়ারম্যান  কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বাংলাদেশের মার্কেট পলিসি,  উৎপাদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার এবং স্থানীয় ও বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা বাংলাদেশের ক্রম উন্নতি ও বিশ্বব্যাপী ব্রান্ড বাংলদেশের অবস্থান নিয়ে প্রশংসা করেন। মতবিনিময়কালে কাজী মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, প্রমোশন বিপণন, রপ্তানি ব্যবস্থাসহ নানাবিধ সুযোগ সুবিধা কথা তুলে ধরেন । তিনি  বলেন সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য ও সেবা খাতের এক বিশাল বাজার  বাংলাদেশ,  যে কোন প্রয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় বিনিয়োগকারীদের সাথেই আছে। বিনিয়োগের ক্ষেত্রে  বাংলাদেশ এক আস্থার নাম।

আলোচনাকালে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস এর সভাপতি মোহাম্মদ এন হিজি এনার্জি ও পাওয়ারসহ বেশ কয়েকটি  সেক্টরে ব্যাপক বিনিয়োগসহ, জামকো  গ্রুপের সাথে কাজ করার আগ্রহ  প্রকাশ করেন।  প্রতিনিধি দল আগামী কয়েক দিন বাংলাদেশ সফর করেবন।

আরও পড়ুন

সর্বশেষ