শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাঙামাটিতে নিখোঁজের তিনদিন পর তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে নিখোঁজের তিনদিন পর তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে নিখোঁজের তিনদিন পর তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে, বরগাং এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত হিমেল ঢাকায় ক্যামব্রিয়ান কলেজে আর তিন্নি আত্মীয়ের বাসায় থেকে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তেন।

পুলিশ জানায়, হ্রদের পানিতে দুই জনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত তরুণ শহরের রিজার্ভ বাজারের ওষুধ ব্যবসায়ী ছোটনের ছেলে প্রান্ত। আর তাহফিমা খানম তিন্নি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শহীদ তালুকদারের মেয়ে বলে জানায় পুলিশ।

জানা গেছে, হিমেল মঙ্গলবার সকালে ফেইসবুকে ‘আলবিদা’ লিখে স্ট্যাটাসে দেয়ার পর থেকে নিখোঁজ হন। একই দিন নিখোঁজ হন তিন্নিও।

পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে। দুই পরিবার থেকে অভিযোগ না থাকায় এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করার কথা জানায় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ