সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট রয়েছে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ থাকায় যান চলাচল করছে ধীরগতিতে। যানজটের কারণে টাঙ্গাইলের পুংলিতে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেন যাত্রীরা।
মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে যানজট রয়েছে। তবে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।




