বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। ২৮ মে দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ২৯ মে সকাল ১০টার দিকে পার্টি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আবু জাফর আহমেদের মরদেহ সিপিবি কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হবে। এরপর সিপিবি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ তার জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তার দাফন করা হবে। এদিকে আবু জাফর আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।




