বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালকসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল পৌনে দশটার দিকে খুলনার রুপসা থেকে ছেড়ে আসা বাগেরহাট গামী একটি লোকাল বাসের সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক, তিন যাত্রী ও একজন পথচারী নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়ে। আহতদের মধ্যে চার জনের আবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, বাসচালক খুলনার রুপসার নৈহাটি গ্রামে ফরহাদ হোসেন, বাগেরহাট সদরের কোদলা গ্রামে হেকমত বিশ্বাস ও কয়রার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরকার।




