রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদের সঙ্গে মুহিতের একান্ত বৈঠক; সমঝোতার ইঙ্গিত

এরশাদের সঙ্গে মুহিতের একান্ত বৈঠক; সমঝোতার ইঙ্গিত

সিলেটে একান্ত বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক হওয়ার ফলে শেষ পর্যন্ত এরশাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

মুহিত মর্যাদাপূর্ণ এ আসনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এরশাদ একদিন আগে জানিয়েছেন, নেতাকর্মীরা চাইলে তিনিও এই আসনে প্রার্থী হবেন। এরশাদের এ ঘোষণার পরের দিনই তার সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী। সিলেট সার্কিট হাউসে আজ সকালে এ বৈঠক হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের ২য় তলার ভিভিআইপি একটি কক্ষে তারা একান্ত বৈঠকে মিলিত হন।

প্রসঙ্গত, সিলেট-১ আসনে এরশাদের প্রার্থী হওয়ার গুঞ্জন ছিলো। বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় পার্টির চেয়ারম্যন এরশাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এমন কথা সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় পার্টির নেতা তাজ রহমান। তাজ রহমান বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন আহবানের বিষয়টি গত বুধবার রাতে জানান।

এতে অনেকেই মনে করেছিলেন সংবাদ সম্মেলনে এরশাদ সিলেট-১ আসনে নিজ প্রার্থিতা ঘোষণা দেবেন।কিন্তু আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলনের আগেই এরশাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে আর সংবাদ সম্মেলন হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ